উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের (১৪ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭৭ জনে। এর মধ্যে ১০৪ জন নিশ্চিত হামে এবং ১০৭৩ জন হামের উপসর্গে মারা গেছেন।
বর্তমানে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ আট হাজার ৫৭০ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২২ হাজার ৮৪০ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন রোগী।