উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার ফরিদপুর উপজেলায় বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ডেমড়া ব্রিজের দুই পাশে এই বিশেষ কার্যক্রমের সূচনা করেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেমড়া আলহাজ জয়েনউল্লাহ উচ্চ বিদ্যালয় ও ডেমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় দুই শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, আগামী এক বছরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে মোট ৪০ হাজার তালগাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, প্রকল্প কর্মকর্তা মো. মানিকুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।