উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাসাইল গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী মাজেদা বেগম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম এবং এস এম সুমন সেকেন্ড অফিসারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও জমি ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী ও সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, পরিবেশ ও জমি রক্ষায় অবৈধ ড্রেজার উচ্ছেদে প্রশাসনের এই ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।