উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অবশেষে সমাপ্তি ঘটলো বিশ্ব ফুটবলের এক বর্ণাঢ্য ও সোনালী অধ্যায়ের। লাতিন আমেরিকার মাটিতে নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। চিরস্মরণীয় এই ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। খেলার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক মানসিকতা বজায় রাখে স্কালোনির শিষ্যরা।
মাঝমাঠ থেকে নিখুঁত পাস ও দুর্দান্ত ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণকে তছনছ করে দেন মেসি। তার অ্যাসিস্ট ও অসাধারণ কিছু মুহূর্তের সুবাদেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে পুরো স্টেডিয়ামজুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ। সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ খেলোয়াড়রাও সম্মান জানান এই গ্রেটেস্ট অব অল টাইমকে।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় মেসি তার দীর্ঘ বর্ণিল ক্যারিয়ারের প্রতিটি মুহূর্ত, সতীর্থ এবং সমর্থকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে হাজার হাজার মাইল দূরে থাকা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়েও বইছে আবেগের জোয়ার। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি অলিগলি, গ্রাম-গঞ্জে যেন এক উৎসবের আমেজ।
রাজধানীর উত্তরায় এক আর্জেন্টাইন সমর্থক আবেগাপ্লুত কন্ঠে বলেন, ছোটবেলা থেকে মেসির খেলা দেখে বড় হয়েছি। আরেক তরুণ ভক্তের কথায়, মেসি মাঠ থেকে বিদায় নিলেও আমাদের মন থেকে কখনো যাবেন না। তার এই জাদুকরী বিদায়ী জয় আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে আরেকটি সোনালী অধ্যায় হিসেবে খোদাই হয়ে রইল।