উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলার একজন করে রয়েছেন। তবে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার ফলে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা ২২ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৯ জন রোগী হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত সন্দেহভাজন ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৬ হাজার ২৯৭ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।