উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন ঘটেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমায় প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৬ দশমিক ১৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪০৪ দশমিক ৮৭ পয়েন্টে নেমে এসেছে।
দিন শেষে ডিএসইতে মোট ৪৫২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এদিন ৩৮৫টি কোম্পানির মোট ১৬ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ১৩৭টি শেয়ার হাতবদল হয়েছে, যার মধ্যে ৪৭টির দাম বাড়লেও ৩০৩টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল।
প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক আট দশমিক ৯১ পয়েন্ট কমে দুই হাজার ৯৪ দশমিক ৫৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক নয় দশমিক ৬২ পয়েন্ট কমে এক হাজার ৭০ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনের শীর্ষে ছিল ইভিন্স টেক্সটাইল, বেক্সিমকো ও সোনালী আঁশসহ দশটি কোম্পানি।