উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলা মনপুরা উপজেলার ২ নং হাজীগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন মোঃ জিয়াউর রহমান জিয়া। তিনি জনগণের অকৃত্রিম ভালোবাসা, আস্থা ও সমর্থনকেই নিজের জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসেবে বিবেচনা করছেন।
স্থানীয়দের সাথে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জিয়ার মতে, একজন জনপ্রতিনিধির আসল সাফল্য কোনো পদ-পদবিতে নয়, বরং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মধ্যেই নিহিত রয়েছে।
নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে জানিয়েছেন। জনগণের মতামতকে প্রধান্য দিয়ে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণ করাই তার মূল লক্ষ্য।
হাজীগঞ্জ ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান এই প্রার্থী। নির্বাচনে জয়ী হলে নিজেকে সম্পূর্ণরূপে এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ জিয়াউর রহমান জিয়া।