উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইলের দক্ষিণকান্দী এলাকায় কুমার নদে আগামী ১০ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দক্ষিণকান্দীর যুব সমাজের উদ্যোগে এবং ঢাকা উত্তর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসান টিটুর সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
আয়োজকরা জানিয়েছেন, হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে এবং উৎসবমুখর পরিবেশে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।