উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় গত কয়েকদিনে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধারে তৎপর হয় পুলিশ। সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই মিঠন চন্দ্র ঘোষ বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন।
১২ অক্টোবর ২০২৬ তারিখে আকবরশাহ থানায় আনুষ্ঠানিকভাবে ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজের হোছাইন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমর।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনসেবা ও নিরাপত্তা নিশ্চিতে আকবরশাহ থানা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে।