উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করলেন লিটন দাস। ১১৪ বলে ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
লিটনের আগে বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে এই ইনিংসের পর তিন ফরম্যাট মিলিয়ে ২৮৫ ম্যাচের ৩২৪ ইনিংসে লিটনের সংগ্রহ এখন ৯০৮৪ রান।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ জুন টেস্ট ফরম্যাটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন লিটন। বর্তমানে তিনি টেস্টে ৩৫১১, ওয়ানডেতে ২৮৬৯ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ২৭০৪ রান নিয়ে নিজের অবস্থান আরও সুসংহত করলেন।