উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। বিদ্যালয় থেকে শুরু করে অনলাইন জগৎ পর্যন্ত সব জায়গায় তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ করতে হবে।
কন্যাশিশুর জন্মকে অফুরন্ত সম্ভাবনার সূচনা হিসেবে অভিহিত করে তিনি বলেন, তাদের শিক্ষা কোনো দয়া নয়, বরং মৌলিক অধিকার। এছাড়া, প্রতিটি উপজেলায় কিশোরীবান্ধব মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং হেল্পলাইন সম্পর্কে সচেতনতা তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন সভাপতিত্ব করেন। এ সময় রাষ্ট্রপতি নারী শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন এবং সব কন্যাশিশুর নিরাপদ ও আলোকিত ভবিষ্যৎ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।