উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমএম কলেজ শাখা।
সোমবার (১২ অক্টোবর) এমএম কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ ড. মোঃ হারুন অর রশিদের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে কলেজের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত অডিটোরিয়াম নির্মাণের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহশিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অডিটোরিয়াম গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোর সরকারি এমএম কলেজে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও তাদের জন্য কোনো অডিটোরিয়ামের ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে একটি আধুনিক অডিটোরিয়ামের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের।
শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত আধুনিক অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।