উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর তরা এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার। রবিবার সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে এক ঘরোয়া পরিবেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম খান মনোয়ার এলাকার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। ঘিওরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও উত্তর তরা এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। তারা প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আগামী নির্বাচনে তাঁর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।