উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে সফলতার পরিচয় দিয়ে মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান। পুলিশের এই বিশেষ তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
এলাকাবাসীর প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান বজায় থাকলে এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। তারা মনে করেন, অপরাধীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান সমাজকে সুরক্ষিত রাখবে।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল জানান, মাদকের সাথে জড়িতরা দেশ ও সমাজের শত্রু, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি সাধারণ মানুষকে মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
মাদকবিরোধী সফল অভিযানের জন্য ওসি মনোয়ার জাহান এবং নলডাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল।