উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিত হলো পথনাটক ও দিনব্যাপী বিশেষ প্রদর্শনী। রোববার বিকেলে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মানসিক সংকট মোকাবিলায় পেশাদার সহায়তার প্রয়োজনীয়তা এবং সহমর্মী পরিবেশ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া।
নাটকটির নির্দেশক মুবাশ্বির মাহমুদ বলেন, সমাজের প্রচলিত ভুল ধারণা ও অসংবেদনশীলতাকে প্রশ্ন করাই ছিল তাদের উদ্দেশ্য। সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের বোঝার এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।