উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির খুলনা, যশোর-কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের উদ্যোগে রোববার (১১ অক্টোবর) যশোর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে সামনে রেখে আয়োজিত এ প্রস্তুতি সভায় কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।