উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু হাসেম। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. ইসমাইল হোসেন, সেক্রেটারী পদে তরিকুল ইসলাম মন্টু এবং ট্রেজারার পদে মামুনার রশিদ মামুন নির্বাচিত হয়েছেন। ডিরেক্টর পদে আব্দুল মোমিন খোকন ও আব্দুল হান্নান জয়লাভ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা জানান, মোট ৭০৮ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটারদের সক্রিয় অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।