উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। এ লক্ষ্যে গত ৭ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্ল রুমে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং স্বাক্ষর করেন। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন বোর্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সচিব আফরোজা সুলতানা।
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ সম্ভব হবে। এডিবির ঋণ সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলে জ্বালানি উন্নয়ন কার্যক্রম জোরদার হওয়ার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।