উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরচান্দা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ।
অনুষ্ঠান চলাকালীন বিদ্যালয়ের পুকুর ভরাটের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ। একই সঙ্গে পুকুরটি ভরাটের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন তিনি।
এমপি সফিকুর রহমান কিরণের এ অনুদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে চরচান্দা উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবার। বিদ্যালয়ের উন্নয়নে তাঁর এই সহযোগিতার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।