উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলার সর্বস্তরের রোকনদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) জেলা পরিষদ মিলনায়তনে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। প্রোগ্রামে যশোর জেলা জামায়াতের সকল নেতা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে যশোর জেলার সকল পর্যায়ের রোকনগণ (সদস্য) অংশগ্রহণ করেন।