উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকা এই হামলাগুলোকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ এ সময় পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
বিবৃতিতে অবিলম্বে এ ধরনের সহিংসতা বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ সবসময় এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির বিপক্ষে অবস্থান নিয়েছে।