উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শীতের আগমনে অনেকেই এসি ব্যবহার বন্ধ করে দেন। তবে দীর্ঘদিন ব্যবহারের বাইরে রাখার আগে সঠিকভাবে পরিষ্কার ও শুকিয়ে না নিলে পরবর্তী গরমের মৌসুমে এসিতে দুর্গন্ধ, ছত্রাক কিংবা কুলিংয়ের মতো নানা সমস্যা দেখা দিতে পারে। তাই দীর্ঘদিনের বিরতির আগে এসির যত্নে তিনটি কাজ করা অত্যন্ত জরুরি।
প্রথমত, এসির এয়ার ফিল্টার ও কয়েল ভালোভাবে পরিষ্কার করতে হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফিল্টার খুলে হালকা সাবান-পানিতে ধুয়ে শুকিয়ে নিন এবং নরম ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কয়েল পরিষ্কার করুন। এ ছাড়া আউটডোর ইউনিট থেকে ধুলাবালি ও জমে থাকা পাতা সরিয়ে ফেলা প্রয়োজন।
দ্বিতীয়ত, এসির ভেতরে জমে থাকা আর্দ্রতা দূর করতে হবে। ড্রেন পাইপ ও ড্রিপ ট্রে পরিষ্কার রাখুন যাতে পানি জমে না থাকে। ড্রাই মোড ব্যবহারের ক্ষেত্রে এসির নির্দেশিকায় দেওয়া নিয়মগুলো অনুসরণ করা জরুরি।
তৃতীয়ত, এসি দীর্ঘসময় বন্ধ রাখার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন। আউটডোর ইউনিট ঢাকার প্রয়োজন হলে বাতাস চলাচল করতে পারে এমন কভার ব্যবহার করুন এবং রিমোট থেকে ব্যাটারি খুলে আলাদা রাখুন। এতে ব্যাটারি লিক হয়ে রিমোট নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায় এবং পরবর্তী মৌসুমে মেরামতের খরচ সাশ্রয় হয়।