উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে উদ্যোগ নিয়েছে জেলা টাস্কফোর্স। বুধবার বিকেলে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অংশগ্রহণে নদীতে এক নৌপথসভা অনুষ্ঠিত হয়। এসময় জেলেদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
নৌপথসভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এবং সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ ধরা, পরিবহন ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য জেলেদের কঠোরভাবে সতর্ক করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা। জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।