উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রজনন নিরাপদ করতে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ৭ অক্টোবর বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা সামনে রেখে ইতোমধ্যে নৌকা ও জাল গুটিয়ে ডাঙায় তুলেছেন চাঁদপুরের জেলেরা। কেউ নৌকা মেরামত করছেন, আবার কেউ ছেঁড়া জাল সংস্কারে ব্যস্ত সময় পার করছেন। ইলিশ সম্পদ উন্নয়ন ও ইলিশের প্রজনন নিরাপদ করার লক্ষ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে এবং ইতোমধ্যে ইলিশ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত ৪১ হাজার জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।