উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুয়েনস আয়ার্সের মনুমেন্তালে বুধবার বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার সঙ্গে সঙ্গে লিওনেল মেসির যুগেরও পর্দা নেমেছে। দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্র ছিলেন মেসি এবং তার জায়গায় একজন খেলোয়াড় বসালেই সমস্যার সমাধান হবে না।
মেসির পর নেতৃত্বের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ক্রিস্টিয়ান কুটি রোমেরো এবং কোচ লিওনেল স্কালোনিও তাকে নেতৃত্বের পরবর্তী সারিতে রেখেছেন। এছাড়া এমিলিয়ানো মার্তিনেজ ও লাউতারো মার্তিনেজও থাকবেন এই নেতৃত্বের কাঠামোর মধ্যে।
স্কালোনি জানিয়েছিলেন মেসির বিদায়ের আগে ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হবে না এবং এই জার্সি শুধু একটি নম্বর নয়। ম্যারাডোনা, মেসি এবং আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির বিশাল উত্তরাধিকারের সঙ্গে এই জার্সির নাম জড়িয়ে রয়েছে।
আলোচনায় রয়েছেন নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর মতো তরুণরা যারা জাতীয় দলের হয়ে দায়িত্ব নেওয়ার সামর্থ্য দেখিয়েছেন। তবে তাদের কারও সঙ্গেই মেসির তুলনা করার প্রয়োজন নেই কারণ মেসিকে অনুকরণ করা যায় কিন্তু তার জায়গা নেওয়া যায় না।