উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার দীর্ঘ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামীকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আগাগাঁও, তালতলা ও শেওড়াপাড়ার পশ্চিমাংশ এবং কাজীপাড়া ও মিরপুর-১০-এর পশ্চিমাংশ। এ ছাড়া মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট এবং পীরের বাগ এলাকাও এই তালিকার অন্তর্ভুক্ত।
উল্লিখিত এই সময়সীমায় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে আগাম দুঃখ প্রকাশ করেছে।