উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের সামাজিক অবদান, শিক্ষা ও নেতৃত্বের জন্য অন্যতম সর্বোচ্চ বিশ্বমানের স্বীকৃতি হিসেবে পরিচিত শিশু নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আঞ্জুম শাহরিয়ার তাহসিন। তাঁর পৈতৃক নিবাস মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে এবং তিনি সাভার পৌরসভার কমিশনার রোড, শাহীভাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ মনজুরুল হকের পুত্র।
নিজের সামাজিক প্ল্যাটফর্ম ‘টিনএক্স’ (TeenX)-এর কথা উল্লেখ করে তিনি জানান, এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং টিনএক্সের মাধ্যমে যুব নেতৃত্ব বিকাশ, প্রযুক্তিগত সামাজিক উদ্ভাবন, শিক্ষার প্রসার এবং তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলার ধারাবাহিক প্রচেষ্টার এক বৈশ্বিক অনুমোদন।
তিনি আরও বলেন, এই পথচলায় যে বন্ধুরা, সহকর্মীরা ও সমর্থকেরা পাশে থেকেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাঁদের এই অবিচল সমর্থন ভবিষ্যতে সমাজ গঠনে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী দৌলতপুর উপজেলার সন্তানের এই বৈশ্বিক অর্জনে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।