উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০। আগামী ৮ ও ৯ অক্টোবর ২০২৬ নিটার ক্যাম্পাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ উৎসব। নিটার টেক্সটাইল ক্লাব আয়োজিত এ উৎসবে কনসার্ট ও বিনোদন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওরুভা বাই প্রতিভা।
আয়োজকদের প্রত্যাশা, প্রতিষ্ঠানটির অংশগ্রহণ উৎসবের বিনোদন পর্বে নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষার্থী ও তরুণদের জন্য আয়োজনটি আরও আকর্ষণীয় করে তুলবে। টেক্সটাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী, উদ্যোক্তা, শিল্পপতি ও বিভিন্ন পর্যায়ের অতিথিদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংসদ সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান। এছাড়া বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু), ঢাবি ডিন ড. উপমা কবির, মো. খোরশেদ আলম ও প্রতিভা শাওনসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
টেক্সটাইল, প্রতিভা, উদ্ভাবন ও সৃজনশীলতার সমন্বয়ে আয়োজিত এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, আগামী ৮ ও ৯ অক্টোবর নিটার ক্যাম্পাসে টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০ একটি বর্ণাঢ্য ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।