উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পুরুষ বিভাগের ফাইনালে রানার্সআপ হয়েছে নগরকান্দা থানা। সোমবার ২৮ সেপ্টেম্বর ফরিদপুর পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কোতোয়ালি থানা।
ফাইনাল খেলায় উভয় দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় নগরকান্দা থানাকে পরাজিত করে শিরোপা জিতে নেয় কোতোয়ালি থানা।
খেলাকে কেন্দ্র করে পুলিশ লাইনস মাঠে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় অনেক দর্শকও মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এই কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। নগরকান্দা প্রতিনিধি গোলাম মোস্তফা এসব তথ্য জানান।