উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশসহ এই অঞ্চলের কোনো টেলিভিশন চ্যানেল আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি। তবে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫, ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডিতে ম্যাচটি দেখা যাবে। এজন্য নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিতে হবে এবং আপাতত এটিই ম্যাচটি দেখার প্রধান বৈধ উপায়।
স্পোর্টসপাই ও ক্রীড়া টিভির মতো তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপসেও ম্যাচটি দেখার সুযোগ থাকতে পারে। তবে এসব অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং সব সময় নির্বিঘ্নে খেলা দেখা যায় না। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
এর মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের পথচলার ইতি ঘটবে। আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি ৬ অক্টোবর মঙ্গলবার রাত ৮টায় শুরু হলেও বাংলাদেশ সময় অনুযায়ী মেসির বিদায়ী ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর বুধবার ভোর ৫টায়। ম্যাচটি টিওয়াইসি স্পোর্টস এবং তাদের অনলাইন প্ল্যাটফর্ম টিওয়াইসি স্পোর্টস প্লে সরাসরি সম্প্রচার করবে।