উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সোনাই বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জাগীর এলাকার এসিআই মোটরস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোনাই বেগম জাগীর এলাকার শামীমের স্ত্রী এবং সোনামিয়ার মেয়ে।
গোলড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দুপুরে সোনাই বেগম মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত একটি গাড়ির অজ্ঞাতনামা চালक দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রাখা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।