উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীর রায়পুরায় দুর্নীতি, মাদক ও ইভটিজিংমুক্ত একটি আধুনিক ও মডেল উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দিদার। তিনি এলাকার সর্বস্তরের মানুষের মাঝে এই বার্তা পৌঁছে দিচ্ছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সাধারণ মানুষের দাবি ও এলাকার নানা সমস্যার কথা শুনে তিনি তা সমাধানের আশ্বাস দিয়েছেন। তার এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।