উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৯-০৯-২০২৬ ইং তারিখে সংস্থার মাননীয় চেয়ারম্যান মো: মিজানুর রহমান এই ১৭ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে মো: আখিরুল ইসলামকে সভাপতি এবং মো: নুর ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মো: আ: ছালামকে সিনিয়র সহ সভাপতি, মো: রওশন আলম মিলন ও মো: শাহাদাত হোসেনকে সাংগঠনিক সম্পাদক এবং মো: আশরাফুজ্জামানকে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে জেলা কমিটির সভাপতি মো. আখিরুল ইসলাম বলেন, আসক ফাউন্ডেশন একটি আইনসহায়ক মানবাধিকার ও সেবামূলক সংস্থা। সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সব ধরনের আইনি পরামর্শ ও সুযোগ কাজে লাগিয়ে আমরা সুবিধাবঞ্চিত মানুষদের সর্বাত্মক সহযোগিতা করতে চাই।
এদিকে নবগঠিত লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে সংস্থার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। লালমনিরহাট জেলা প্রতিনিধি মো: আখিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।