উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির আওতায় বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সোমবার বিকেলে গাইবান্ধা স্টেশন জামে মসজিদ এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম এমপি, সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান। এসময় আব্দুল করিম এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।
এ লক্ষ্যেই মহানগরের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, শহর জামায়াতের নেতা তোফায়েল আহমেদ, ছাত্রশিবির জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল ও সাবেক শিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ।