উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ সদরের ১৬ নং সুরাট ইউনিয়নে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জুলফিকার আলী ভুট্টো। তিনি ১৬ নং সুরাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গেছে এবং দীর্ঘ দিন ধরে তিনি মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন।
এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা এমন একজন নেতৃত্ব খুঁজছেন যিনি ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য দূর করবেন। জুলফিকার আলী ভুট্টো স্বচ্ছ ইমেজের নেতা হওয়ায় এবং জনগণের বিপদে তাকে কাছে পাওয়ায় সাধারণ মানুষের আস্থা তার ওপর বহুগুণ বেড়েছে। দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী হয়ে তিনি জানান যে রাজপথের আন্দোলন ও হামলার শিকার হয়েও তিনি দলের দিকনির্দেশনা মতন সক্রিয় থেকে আন্দোলন করেছেন।
নির্বাচনী ভাবনা ও অঙ্গীকার নিয়ে তিনি বলেন যে তিনি শাসক হতে চান না, সুরাট ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করতে চান। নির্বাচিত হলে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন এবং একটি বৈষম্যহীন মডেল ইউনিয়ন উপহার দেওয়াই হবে তার মূল লক্ষ্য। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ইউনিয়নের চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে সাধারণ মানুষের সমর্থন ততটাই দৃশ্যমান হচ্ছে।