উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজের সৃষ্টি করা এআই মডেল মানব বুদ্ধিমত্তার চেয়ে শক্তিশালী হয়ে উঠলে সাধারণত তার চারপাশে কিছু সুরক্ষাবলয় বা নিয়ম তৈরি করা হয়। কিন্তু এআই কোম্পানি অ্যানথ্রোপিক একটু ভিন্ন পথ বেছে নিয়েছে এবং তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লড-কে কোনটা ভুল আর কোনটা সঠিক তা বোঝাতে একজন হিন্দু সন্ন্যাসীর সাহায্য নিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট সন্ন্যাসী ও নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির প্রধান স্বামী সর্বপ্রিয়ানন্দকে সান ফ্রানসিসকোতে আমন্ত্রণ জানানো হয়। অ্যানথ্রোপিক তাদের তৈরি এআই মডেল ক্লড-কে কেবল কয়েকটি কঠোর নিষিদ্ধ নিয়মের জালে বেঁধে রাখতে না চেয়ে একটি সংবিধান এবং সোল ডক নামের নীতি ব্যবহার করছে।
প্রোগ্রামাররা জৈব অস্ত্র তৈরিতে সাহায্য না করার নিয়ম সেট করতে পারলেও, দুটি নীতির মধ্যে দ্বন্দ্ব তৈরি হলে বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে শুধু গাণিতিক নিয়ম কাজ করে না। স্বামী সর্বপ্রিয়ানন্দকে নির্বাচন করার কারণ হলো অদ্বৈত বেদান্ত দর্শন সাধারণ নৈতিকতার পাশাপাশি চেতনা ও অস্তিত্ব নিয়ে গভীর আলোচনা করে।
শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শনে বলা হয়েছে, সব জীবের মধ্যে যদি একই অন্তর্দৃষ্টি বিরাজ করে, তবে অন্যের সঙ্গে আচরণের ধরণটি তার নিজের আত্মোপলব্ধির সঙ্গে যুক্ত। অ্যানথ্রোপিক জানতে চায় যে, শুধু ওপর থেকে নিয়ম চাপিয়ে দেওয়া নয়, বরং এআই তার নিজস্ব সত্তার স্বরূপ বুঝে নীতিমান আচরণ গড়ে তুলতে পারে কি না।