উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদক, চাঁদাবাজি, জুয়া ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে যুব সমাজকে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তরুণদের আবারও খেলার মাঠে ফিরে আসার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বর্তমান সময়ে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সুস্থ বিনোদন ও খেলাধুলা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাং ও মাদকের মতো সামাজিক ব্যাধি সহজেই দূর করা সম্ভব হবে।