উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১১০ বছরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের বাংলাদেশ জেলা ৩১৫ বি-১-এর উদ্যোগে অক্টোবর সার্ভিস প্রোগ্রামের আওতায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গাজীপুরে গার্মেন্টস কারখানার কর্মচারী ও এলাকার দরিদ্র, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, চক্ষু পরীক্ষা ও গাছের চারা বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা এলিগ্যান্ট ড্রিম প্লাসের পরিচালক, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লায়ন মো. হাবিবুর রহমান এমজেএফের নিজস্ব অর্থায়নে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, লায়ন বেনজীর আহমেদ, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর গভর্নর ডা. খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ এবং তাঁর ডিজি টিমের সদস্যরা। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালে মূলমন্ত্র ‘We Serve’ বা ‘আমরা সেবা করি’ আদর্শকে সামনে রেখে এসব মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।