উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মা ইলিশ রক্ষা ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরের নির্দিষ্ট এলাকায় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে নদী ও উপকূলীয় এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।
মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে পরবর্তী সময়ে ইলিশের উৎপাদন বাড়বে। তাই নিষেধাজ্ঞার সময় সরকারি নির্দেশনা মেনে চলতে জেলে, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর থেকে শিপন পাটওয়ারীর পাঠানো তথ্যে এই নির্দেশনার কথা জানা যায়।