উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনগণ ও পুলিশের মধ্যে আস্থার সেতুবন্ধন সুদৃঢ় করা এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এই ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন করা হয়। নরসিংদী জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ৭টি দল এবং নারী বিভাগে ২টি দল অংশগ্রহণ করে দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা শেষে পুরুষ বিভাগে বেলাবো থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, নারী বিভাগে পলাশ থানা দল চ্যাম্পিয়ন এবং শিবপুর থানা দল রানার্সআপ হয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। জাহিদুর রহমান জেলা প্রতিনিধি নরসিংদী থেকে এই তথ্য জানান।