উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের কালুরঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত কর্ণফুলীর পাড়ের নয়নাভিরাম লিংক রোডের পরিবেশ সৌন্দর্য ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। টি ফাউন্ডেশন ও টিম মানুষ যে পরিবার-এর যৌথ উদ্যোগে এই এলাকায় প্রথম পর্যায়ে ২,৫০০টি গাছের চারা রোপণ করা হবে।
এই মহৎ কর্মসূচির সার্বিক সহযোগিতায় রয়েছেন টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যমুনা টিভির জয়েন্ট এক্সিকিউটিভ প্রডিউসার মোহাম্মদ তারেক। লাবিব মার্কেটিং কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসার পাশাপাশি পরিবেশ ও মানুষের কল্যাণে কাজ করা তাদের সামাজিক দায়িত্বের অংশ।
উদ্যোক্তাদের প্রত্যাশা, এই কার্যক্রমের মাধ্যমে কর্ণফুলীর পাড় আরও সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত হয়ে উঠবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে সবাইকে গাছ লাগানোর অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।