উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে আগামী ৩ অক্টোবর, শুক্রবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনকে ঘিরে নদী তীরবর্তী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নৌকাবাইচ সফল করতে দিনরাত পরিশ্রম করছেন আয়োজক কমিটির সদস্যরা, যার নেতৃত্বে রয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
আয়োজকদের প্রত্যাশা, গ্রামীণ সংস্কৃতির এই উৎসব উপভোগ করতে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক দর্শক কালীগঙ্গার দুই তীরে ভিড় করবেন। উৎসবটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।