উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলা নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চলের প্রধান কার্যালয় ফরিদপুরে স্থাপন করা হয়েছে। গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ মাসুম বিল্লাহর সম্মতিক্রমে এই ঘোষণা দেওয়া হয়।
এই নতুন কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক এ, এফ, এম, কাইয়ুম জঙ্গি এবং জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর কুমার তালুকদার সুজিৎ। নবনিযুক্ত প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারিকে এই পাঁচ জেলাসহ সকল উপজেলায় কমিটি গঠনসহ যাবতীয় নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ মাসুম বিল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।