উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। শুক্রবার ভোরে দুর্গাপুর থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। আজ এসআরবি-৫ এর মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ধরমপুর এলাকার হক সাহেব, ঝালুকা গ্রামের আরিফ আলী ও সম্রাট। হক সাহেবের বিরুদ্ধে ৬ মাস এবং অপর দুই আসামির বিরুদ্ধে ৩ মাসের সাজা ও ওয়ারেন্ট জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি দল রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তারকৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৫ জানিয়েছে, সন্ত্রাসী, মাদক, অস্ত্র ও পরোয়ানাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।