উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শুক্রবার রাত ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
পরিদর্শনের সময় মন্ত্রী লাগেজ বেল্ট এলাকায় গিয়ে যাত্রীদের কাছে ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থার অভিজ্ঞতা জানতে চান। যাত্রীরা নির্ধারিত সময়ে লাগেজ পাওয়ার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।