উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হলো সমমনা সংস্থা আয়োজিত স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬। কাজির হাট শহীদ আমান উল্ল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের সমাপনী দিনে জমকালো ফাইনাল খেলা ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য জনাব বরকত উল্ল্যাহ বুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য জনাবা শামীমা-বরকত লাকী এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব বাবু কামাখ্যা চন্দ্র দাস।
খেলা শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের চমৎকার একটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার জন্য সমমনা সংস্থার সভাপতি ও সকল সদস্যের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। টুর্নামেন্ট দেখতে স্থানীয় ক্রীড়ামোদী বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।