উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝালকাঠির প্রাকৃতিক রূপ ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং পর্যটন খাতের টেকসই উন্নয়নে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। বিখ্যাত ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে পর্যটকদের রাত্রিযাপন ও নিরাপত্তার জন্য আধুনিক উপদেশ প্রশাসন রেস্ট হাউস উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় নৌকা ও ট্রলারচালকদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বিষখালী নদীর বুকে জেগে ওঠা নান্দনিক ছৈলার চরকে বিশ্ব দরবারে পরিচিত করতে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার পর্যটন সম্ভাবনা ফুটিয়ে তুলতে উন্মুক্ত ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসেবে পেশাদার ক্যামেরা ও ড্রোন দেওয়া হচ্ছে।
কৃষিজমি রক্ষা ও আবাসন ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল ম্যাপিংয়ের আওতায় আনতে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল জোনিং প্রকল্প চালু হয়েছে। ক্লিন ঝালকাঠি গড়ার প্রত্যয়ে বিকনা খালের ওপর গড়ে ওঠা চারটি অবৈধ দোকান উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ সচল করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বরিশাল বিভাগে পাঁচ বছরে এক লক্ষ নারকেল চারা রোপণের মেগা প্রজেক্টের অংশ হিসেবে ধানসিঁড়ি ইকো ভিলেজে চারা রোপণ করা হয়েছে। এছাড়া যুবকদের ফ্রিল্যান্সিং ও আইসিটিতে দক্ষ করতে ডিজিটাল ক্যারিয়ার কার্নিভাল এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সেমিনার হয়েছে।
প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিয়মিত গণশুনানি বসে এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলোর স্পট-ফয়সালা করা হচ্ছে। ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সুবিধার্থে আধুনিক ই-অ্যাপয়েন্টমেন্ট হেলথ সার্ভিসেস ও এনসিডি কর্নার চালু করা হয়েছে।