উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ৩০ অক্টোবর বিকেল ৪টা ১৫ মিনিটে ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসআই মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন ডিপ মেশিন বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
অভিযানে পেশাদার চার মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়, যার ওজন ১০ গ্রাম। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রায়হান (২০), মোঃ মিরাজুল ইসলাম (২২), মোঃ রাজিব ইসলাম (২৬) এবং মোঃ পারভেজ (২৩)। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে মোঃ অমিত হাসান মোল্লা (২৪) নামের আরেক আসামী কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীর পিসি বা পিআর পর্যালোচনা করে তার বিরুদ্ধে একটি মাদক মামলা পাওয়া গেছে। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।