উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রতিদিনই ধারণক্ষমতার তিন থেকে চারগুণ রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। জেলার আট উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে রোগীরা আসায় শয্যাসংকটে অনেককে বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে প্রতিদিন গড়ে ৯০০ থেকে ৯৫০ জন রোগী ভর্তি থাকলেও চিকিৎসকের অনুমোদিত ৭৭টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৭ জন। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৬৬টি পদের মধ্যে ৭৩টি পদ শূন্য থাকায় এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি অচল থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান জানান, প্রতিদিন বিপুল সংখ্যক রোগীর চিকিৎসাসেবা দিতে মাত্র ২৫ জন চিকিৎসক থাকায় চিকিৎসক ও রোগী উভয়পক্ষকেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শূন্য পদ পূরণের জন্য প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. লিজা বলেন, ২৫০ শয্যার হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে আমাদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং রোগীদেরও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।