উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহিন আলম নামের এক কারাবন্দী আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। শাহিন আলম রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি ফৌজদারি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কারা ও হাসপাতাল সূত্র এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
গতকাল বুধবার রাতে কারা কর্তৃপক্ষের নির্দেশে শাহিন আলমকে ঢামেক হাসপাতালে পাঠানো হয় এবং তাঁকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ ভোর পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য শাহিন আলমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর বাড়ি জামালপুরের ইসলামপুর এবং তাঁর বাবার নাম এম এ বাছির।